News71.com
 International
 11 Jan 21, 07:41 PM
 249           
 0
 11 Jan 21, 07:41 PM

সৌদি আরবে হচ্ছে গাড়িমুক্ত দূষণহীন শহর

সৌদি আরবে হচ্ছে গাড়িমুক্ত দূষণহীন শহর

আন্তর্জাতিক ডেস্কঃ এমন এক শহর তৈরি করতে যাচ্ছে সৌদি আরব, যাতে কোনো গাড়ি চলবে না। কার্বন নিঃসরণ হয়, এমন কোনো জিনিস রাখা হবে না। গতকাল রবিবার দূষণমুক্ত এই শহরের নকশা দেখিয়েছে দেশটি। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান রবিবার নতুন এই শহরের নকশা সবার সামনে তুলে ধরেন। শহরের নাম হবে দ্য লাইন।

২০১৭ সালেই এই শহর তৈরির পরিকল্পনা করেছিল সৌদি। ২৬ হাজার ৫০০ বর্গ কিলোমিটারের ওপর তৈরি হবে এই শহর। ২০৩০ সালের মধ্যে পুরো শহরটি তৈরি হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এ শহরে কোনো গাড়ি চলবে না। তবে শহরটি বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে থাকবে না। বরং অত্যাধুনিক হবে। বিশেষজ্ঞদের বক্তব্য, নিউ জেনারেশন শহরের মডেল হয়ে থাকবে সৌদি আরবের এই প্রকল্প।

যুবরাজ জানিয়েছেন, শহরে যানবাহন না থাকলেও পথচারীদের জন্য অত্যাধুনিক পাথওয়ে বা হাঁটার জায়গা থাকবে। অতি দ্রুত যে পাথওয়ের সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যাওয়া যাবে। মূলত বিজনেস বা বাণিজ্য হাব হিসেবে গড়ে তোলা হবে এই শহর। থাকবে থাকার ব্যবস্থাও। সমস্ত কিছু চলবে পরিশ্রুত জ্বালানির সাহায্যে। পরিবেশের কোনোরকম ক্ষতি করবে না সেই জ্বালানি। এ শহর নির্মাণ প্রকল্পের নাম নিয়োম জোন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন