News71.com
 International
 11 Jan 21, 07:52 PM
 301           
 0
 11 Jan 21, 07:52 PM

দুবাইয়ে ভারত, পাকিস্তানের ৪৫ নাগরিক গৃহহীন

দুবাইয়ে ভারত, পাকিস্তানের ৪৫ নাগরিক গৃহহীন

আন্তর্জাতিক ডেস্কঃ দুবাইয়ে চলতি বছরের ৪ জানুয়ারি অগ্নিকাণ্ডের ঘটনায় 'রিভলি শোরুম বিল্ডিং' ধ্বংস হয়ে যায়। এতে অন্তত ৪৫ জন বিদেশি গৃহহারা হয়ে পড়েছে।

খালিজ টাইমস এক প্রতিবেদনে বলছে, দুবাইয়ের মিনা বাজার জেলার ওই ভবনে আগুনের ঘটনায় তিনটি অ্যাপার্টমেন্ট পুড়ে ভস্ম হয়ে যাওয়ার জেরে ভারত ও পাকিস্তানের ৪৫ জন নাগরিক নিঃস্ব হয়ে গেছে। তাদের ব্যাপক ক্ষতি হয়ে গেছে বলেও ওই প্রতিবেদনে বলা হয়েছে। দুবাই সিভিল ডিফেন্স অথরিটি জানিয়েছে, গত সপ্তাহের ওই ঘটনায় তিনটি অ্যাপার্টমেন্ট পুড়ে গেছে। আরো ক্ষয়ক্ষতি হওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা গেছে। আগুন লাগার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

জানা গেছে, ভুক্তভোগীরা সেখানে ভাড়া নিয়ে থাকতো। সবাই ব্যাচেলর। প্রত্যেক ফ্ল্যাটে প্রায় ২০ জন করে ব্যাচেলরের বসবাস। আগুনে তাদের যাবতীয় সরঞ্জাম পুড়ে গেছে। এখন তাদের থাকার জায়গা পর্যন্ত নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন