News71.com
 International
 11 Jan 21, 07:57 PM
 304           
 0
 11 Jan 21, 07:57 PM

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়াল ১৯ লাখ ৪৩ হাজার

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়াল ১৯ লাখ ৪৩ হাজার

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। এর মধ্যে ইউরোপে মিলেছে করোনার নতুন ধরন, যা আগের করোনাভাইরাস থেকে অনেকটা শক্তিশালী বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে করোনায় বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে নয় কোটি ছয় লাখ এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৯ লাখ ৪৩ হাজার।

করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (১১ জানুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন নয় কোটি ছয় লাখ ৮৮ হাজার ৭৩৩ জন এবং মৃত্যু হয়েছে ১৯ লাখ ৪৩ হাজার ৯০ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ কোটি ৪৮ লাখ ১১ হাজার ৩৮০ জন। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন দুই কোটি ২৯ লাখ ১৭ হাজার ৩৩৪ জন। মৃত্যু হয়েছে তিন লাখ ৮৩ হাজার ২৭৫ জনের। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন