News71.com
 International
 12 Jan 21, 11:06 AM
 279           
 0
 12 Jan 21, 11:06 AM

উন্মত্ত জনতাকে 'অভ্যুত্থানে প্ররোচনার দায়ে লজ্জাজনক দ্বিতীয় অভিশংসনের মুখে ডোনাল্ড ট্রাম্প॥

উন্মত্ত জনতাকে 'অভ্যুত্থানে প্ররোচনার দায়ে লজ্জাজনক দ্বিতীয় অভিশংসনের মুখে ডোনাল্ড ট্রাম্প॥

আন্তর্জাতিক ডেস্কঃ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ (অভিশংসন) করার প্রস্তাব উত্থাপন করেছেন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ- প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্যরা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সকালে ট্রাম্পের ক্ষমতার মাত্র ৯ দিন বাকি থাকতে প্রস্তাবটি প্রতিনিধি পরিষদে উত্থাপন করা হয়। এতে ট্রাম্পের বিরুদ্ধে উন্মত্ত জনতাকে 'অভ্যুত্থানে প্ররোচনা' দেয়ার অভিযোগ তুলে ধরা হয়েছে। জানা গেছে, যদি ইমপিচমেন্টের এ প্রক্রিয়া স্বাভাবিক গতিতে এগিয়ে যায়, তাহলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে দু’বার ইমপিচ হওয়া একমাত্র প্রেসিডেন্ট হবেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতীক বলে পরিচিত ক্যাপিটল ভবনের ভেতরে গেল সপ্তাহে ট্রাম্পের দাঙ্গাবাজ সমর্থকরা ভয়াবহ সহিংসতা চালানোর পর তাকে ইমপিচ করার জোরালো দাবি করা হয়।

প্রতিনিধি পরিষদে ইমপিচমেন্টের বিল পাস হওয়ার পর এটিকে কংগ্রেসের উচ্চকক্ষ- সিনেটে পাঠাতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্পকে অপসারণ করতে হলে সিনেটে দুই তৃতীয়াংশ ভোট দরকার হবে। কিন্তু সিনেটে এই মুহূর্তে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ বলে সেখানে দুই-তৃতীয়াংশ ভোট পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। যদিও রিপাবলিকানদেরও অনেকেই ক্যাপিটল ভবনের ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে তার সমর্থকদের উস্কে দেয়ার অভিযোগ করেছেন। এর আগে, ২০১৯ সালের ডিসেম্বরেও ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে ট্রাম্পকে ইমপিচ করা হয়েছিল। সে সময় প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনের ভাবমর্যাদা ক্ষুণ্ন করতে ইউক্রেনীয় প্রেসিডেন্টের উপর চাপ সৃষ্টি করার অভিযোগ ছিল ট্রাম্পের বিরুদ্ধে। কিন্তু প্রতিনিধি পরিষদ ইমপিচ করলেও রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে সে যাত্রায় রক্ষা পান ট্রাম্প।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন