News71.com
 International
 12 Jan 21, 06:32 PM
 251           
 0
 12 Jan 21, 06:32 PM

করোনা মোকাবিলায় মালয়েশিয়ায় জরুরি অবস্থা॥

করোনা মোকাবিলায় মালয়েশিয়ায় জরুরি অবস্থা॥

আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ায় ক্রমবর্ধমান কোভিড-১৯ মহামারি রোধে একটি সক্রিয় পদক্ষেপ হিসেবে আগামী ১ আগস্ট পর্যন্ত দেশব্যাপী জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন দেশটির রাজা ইয়াং দি-পারতুয়ান আগং আল-সুলতান আব্দুল্লাহ রিয়াতুদ্দিন আল-মুস্তাফা বিল্লাহ শাহ। স্থানীয় সময় মঙ্গলবার (১২ জানুয়ারি) রাজ প্রাসাদ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ইস্তানা নেগারার এক বিবৃতিতে রাজ পরিবারের কম্পট্রোলার দাতুক আহমেদ ফাদিল শামসুদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী তান শ্রী মহিউদ্দিন ইয়াসিন গতকাল সন্ধ্যায় রাজার সঙ্গে সাক্ষাতের পর এ সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী তান শ্রী মহিউদ্দিন ইয়াসিন মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১১টায় জরুরি অবস্থা ঘোষণার বিষয়ে বিশেষ ভাষণ দেবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন