News71.com
 International
 12 Jan 21, 08:07 PM
 292           
 0
 12 Jan 21, 08:07 PM

পশ্চিম তীরে ফের বসতি নির্মাণের ঘোষণা দিল ইসরাইল॥

পশ্চিম তীরে ফের বসতি নির্মাণের ঘোষণা দিল ইসরাইল॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরাইলের প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু দখলকৃত পশ্চিম তীরে ইহুদিদের জন্য প্রায় আটশ বসতি নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। সোমবার (১১ জানুয়ারি) এই ঘোষণা দেন ইসরাইলি প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানায়, নেতানিয়াহুর কার্যালয়ের তরফে নতুন বসতির নির্মাণ স্থাপনের কথা জানানো হলেও নির্মাণ শুরুর তারিখ ঘোষণা করা হয়নি।

সোমবার ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বেইত এল, তাল মিনাসে, রেহেলিম, শাভেই সোমরন, বারকান, সোমরন এবং জিভাত জিভে নতুন বসতি নির্মাণ এগিয়ে নেওয়ার আদেশ দিয়েছেন নেতানিয়াহু।ফিলিস্তিনি কর্তৃপক্ষের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরাইলের এই ঘোষণার নিন্দা জানিয়ে বলেছে, ট্রাম্পের দায়িত্ব ছাড়ার আগে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বসতি নির্মাণ করতে চাইছে ইসরাইল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন