News71.com
 International
 13 Jan 21, 10:44 AM
 225           
 0
 13 Jan 21, 10:44 AM

যুক্তরাষ্ট্র জুড়ে সশস্ত্র বিক্ষোভের ছক ট্রাম্পপন্থীদের॥

যুক্তরাষ্ট্র জুড়ে সশস্ত্র বিক্ষোভের ছক ট্রাম্পপন্থীদের॥

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদল নিয়ে আরো রক্ত ঝরার আশঙ্কা রয়েছে। দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) সতর্ক করে দিয়ে বলেছে, ২০ জানুয়ারির আগে সব অঙ্গরাজ্যে সশস্ত্র বিক্ষোভ করতে পারে ট্রাম্পপন্থীরা। সহিংসতার আশঙ্কা রয়েছে জো বাইডেনের শপথের দিনও। আর এফবিআইয়ের এই আশঙ্কার মধ্যেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী শাদ ওলফ। ফলে সব কিছু মিলিয়ে ক্ষমতার পালাবদল নিয়ে মার্কিনিদের মধ্যে ব্যাপক উৎকণ্ঠা তৈরি হয়েছে।

এদিকে ২০ জানুয়ারির আগে ট্রাম্প ক্ষমতা ছাড়বেন না বলে আভাস মিলেছে। সে ক্ষেত্রে তাঁকে সরাতে অভিশংসনের পথ বেছে নেবেন আইন প্রণেতারা। এ নিয়ে আজ পার্লামেন্টে ভোট হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে ওয়াশিংটন ডিসিতে জরুরি অবস্থা জারি করেছেন ট্রাম্প। গত সোমবার তিনি জরুরি অবস্থা জারি করেন। তিনি ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ও ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সিকে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন