News71.com
 International
 14 Jan 21, 10:41 AM
 269           
 0
 14 Jan 21, 10:41 AM

মার্কিন রাজনীতিতে অস্থিরতা॥ সেনাকর্তাদের নজিরবিহীন বার্তা

মার্কিন রাজনীতিতে অস্থিরতা॥ সেনাকর্তাদের নজিরবিহীন বার্তা

আন্তর্জাতিক ডেস্কঃ দেশের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নজিরবিহীন বার্তা দিলেন মার্কিন সেনা কর্মকর্তারা। এতে বলা হয়েছে, দেশের সেনা সর্বতভাবে সংবিধান রক্ষায় প্রস্তুত। গত কয়েক দশক তো বটেই, দূর অতীতেও এমন ভূমিকায় আসেনি মার্কিন সেনাবাহিনী। বার্তা প্রকাশের পর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রে। বিবিসি জানাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের স্থল, নৌ এবং বিমান বাহিনিসহ মার্কিন সেনাবাহিনীর সব শাখার শীর্ষ কম্যান্ডাররা যৌথভাবে সব সেনা সদস্যদের প্রতি এক বার্তা পাঠিয়েছেন। যৌথ বাহিনির চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি-সহ সাতজন শীর্ষ জেনারেল এবং একজন অ্যাডমিরালের সই করা এই বার্তা সেনার উদ্দেশ্যে দেওয়া হলেও মার্কিন সংবাদ মাধ্যম তা প্রকাশ করেছে।

কী লেখা হয়েছে এই বার্তায়?
বিবিসি জানাচ্ছে, বার্তায় সেনা নেতৃত্ব বলেছেন, ওয়াশিংটন ডিসিতে ৬ জানুয়ারির হিংসাত্মক হামলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস, ক্যাপিটল ভবনে। এটি আমাদের সাংবিধানিক প্রক্রিয়ার ওপর সরাসরি হামলা। আরও লেখা হয়েছে, মত প্রকাশের স্বাধীনতা এবং জমায়েতের অধিকার কাউকে দেশদ্রোহিতা এবং বিদ্রোহের অধিকার দেয় না। বিবিসি জানায়, আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি হবেন নতুন কম্যান্ডার ইন চিফ। এদিকে পরাজয় মেনে নিতে না পারা বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উস্কানিমূলক ভাষণের পরই গত ৬ জানুয়ারি হামলা হয়েছিল সংসদ ভবনে। এতে জড়িত ট্রাম্প ভক্তরা। হামলা রুখতে গিয়ে পুলিশের গুলিতে ৫ জনের মৃত্যু হয়েছে। ফক্স নিউজের খবর, আগামী ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণের আগেই ফের ট্রাম্প ভক্তরা হামলা চালাতে মরিয়া। তারা বিভিন্ন আদালতের দখল নিতে গোপনে বার্তা দিয়েছে। যেকোনও রকম পরিস্থিতি এড়াতে গোয়েন্দা সংস্থা এফবিআই জারি করেছে বিশেষ সতর্কবার্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন