News71.com
 International
 16 Jan 21, 10:20 PM
 304           
 0
 16 Jan 21, 10:20 PM

সারাবিশ্বের সাথে যুক্তরাজ্যের সকল ভ্রমণ করিডোর বন্ধ ঘোষণা

সারাবিশ্বের সাথে যুক্তরাজ্যের সকল ভ্রমণ করিডোর বন্ধ ঘোষণা

 

আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাসের নতুন  ঝুঁকি থেকে রক্ষা পেতে সোমবার থেকে যুক্তরাজ্যের সমস্ত ভ্রমণ করিডোর বন্ধ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। যুক্তরাজ্যের বাইরে থেকে কেউ আসতে হলে তাকে যাত্রা করার ৭২ ঘণ্টা আগে করোনা পরীক্ষা করে নিয়ে নেগেটিভ সনদ দেখাতে হবে। সোমবার থেকে ব্রিটেনের আকাশপথ, নৌ-পথ, স্থলপথসহ সকল ভ্রমণ করিডোর সারাবিশ্বের সাথে বন্ধ থাকবে। এই নিয়ম আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

 

প্রধানমন্ত্রী বলেছেন, সমস্ত দেশের ভ্রমণকারীদের অবশ্যই পূর্ববর্তী ৭২ ঘণ্টার মধ্যে নেওয়া নেতিবাচক করোনা পরীক্ষার সার্টিফিকেট সাথে রাখতে হবে এবং সেল্ফ আইসোলেশনের ৫ দিন পর অবশ্যই অন্য একটি পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় নেগেটিভ হলে ভালো আর পজিটিভ হলে আবারও আইসোলেশনে থাকতে হবে। করোনাভাইরাস বিশেষজ্ঞরা দেশের অভ্যন্তরে নতুন বেশিষ্ট্যের করোনা শনাক্ত করার পর এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকার মনে করে যে কোন উপায়েই হোক করোনাভাইরাস মোকাবিলা করতে হবে। সেই হিসেবে যোগাযোগ বিছিন্ন করা এবং ঘরে থাকাই হচ্ছে একমাত্র পথ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন