News71.com
 International
 16 Jan 21, 10:22 PM
 304           
 0
 16 Jan 21, 10:22 PM

সবার আগে ভারতের টিকা পেতে যাচ্ছে ব্রাজিল!

সবার আগে ভারতের টিকা পেতে যাচ্ছে ব্রাজিল!

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে উৎপাদিত করোনার টিকা সবার আগে পেতে যাচ্ছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। এরই মধ্যে বিশেষ একটি বিমান ব্রাজিল থেকে মুম্বাইয়ের উদ্দেশে রওনা হয়েছে। বিমানটি ২০ লাখ টিকা নিয়ে চলতি সপ্তাহেই ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরে পৌঁছানোর কথা।

 

আজ শনিবার থেকে করোনার টিকা প্রয়োগ শুরু হচ্ছে ভারতে। মূলত এই কার্যক্রম শুরু হওয়ার পরই ব্রাজিলকে টিকার চালানটি দেবে ভারত। ভারতে অক্সফোর্ডের টিকা উৎপাদন করছে ‘সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া’। মূলত তাদের উৎপাদিত টিকাই ব্রাজিলকে দেওয়া হচ্ছে। ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী এদুয়ার্দো পাজুয়েলোর উদ্ধৃতি দিয়ে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

 

ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য প্রিন্ট’কে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেছেন, ‘অন্যান্য দেশে টিকা পাঠানোর বিষয়ে মন্তব্য করার সময় এখনো আসেনি। এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।’ দ্য প্রিন্ট’ জানায়, টিকা পেতে নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো। এরপর চলতি মাসের শুরুতে মোদি সরকারের সঙ্গে ব্রাজিলের একটি চুক্তি চূড়ান্ত হয়। ওই চুক্তির অধীনেই ‘বিশেষ মূল্যে’ টিকা পেতে যাচ্ছে ব্রাজিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন