
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে নিজেদের প্রযুক্তিতে তৈরি তেজস লাইট কমব্যাট এয়ারক্র্যাফটের বরাত দেওয়ার ব্যাপারে সম্প্রতি মন্ত্রীসভায় ছাড়পত্র মিলেছে। যুদ্ধবিমানটি বানাবে হ্যাল।
আর তা কতটা কার্যকরী হবে, সে কথা জানালেন ভারতের বিমান বাহিনীর প্রধান আরকেএস বাদুরিয়া। তিনি বলেছেন, প্রতিপক্ষের যুদ্ধবিমানের চেয়ে ভারতীয় তেজস অনেক বেশি কার্যকরী ও উন্নত। বালাকোটের মতো হামলার জন্য তেজস বেশি কার্যকরী হবে বলে জানান বিমান বাহিনীর প্রধান।