
আন্তর্জাতিক ডেস্কঃ উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির বর্তমান ক্ষমতাসীন দল ন্যাশনাল মুভমেন্টের (এনআরএম) নেতা ইওয়েরি মুসেভেনি। শনিবার (১৬ জানুয়ারি) পূর্ব আফ্রিকার দেশটির নির্বাচন কমিশন তাঁকে বিজয়ী হিসেবে ঘোষণা করে। তবে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ববি ওয়াইন জালিয়াতির অভিযোগ এনেছেন। তিনি নাগরিকদের ফলাফল প্রত্যাখ্যান করারও আহ্বান জানান।
শনিবার একটি টেলিভিশন সংবাদ সম্মেলনে উগান্ডার নির্বাচন কমিশন জানিয়েছে, ইওয়েরি মুসেভেনি পেয়েছেন ৫ দশমিক ৮৫ মিলিয়ন ভোট। আর তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ববি ওয়াইন পেয়েছেন ৩ দশমিক ৪৮ মিলিয়ন ভোট। নির্বাচন কমিশনের চেয়ারম্যান সিমন বাইবাকামা নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।