News71.com
 International
 17 Jan 21, 10:34 AM
 239           
 0
 17 Jan 21, 10:34 AM

এবার পাঁচদিনেই নতুন হাসপাতাল বানালো চীন

এবার পাঁচদিনেই নতুন হাসপাতাল বানালো চীন

 

আন্তর্জাতিক ডেস্কঃ ২০১৯ সালের ডিসেম্বর মাসের শেষের দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম ব্যক্তি শনাক্ত হয়। এবার নতুন করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছে হুবেই প্রদেশ। 

 

স্থানীয় প্রশাসন জানিয়েছে, আগের থেকে অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে নতুন করোনার ঢেউ। আতঙ্কের বিষয় হলো নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস বেজিংয়ে পাওয়া গেছে। 

২০২০ সালের শুরু থেকে করোনাভাইরাস সংক্রমণ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে থাকে চীন থেকে। এ বছরও নতুন করে সংক্রমণের জেরে বিপাকে পড়ছে বেইজিং।

 

নতুন করে সংক্রমণ শুরু হওয়ায় হুবেই প্রদেশে পাঁচ দিনের মধ্যে হাসপাতাল তৈরি করে ফেলেছে চীনা প্রশাসন। এই হাসপাতালে রয়েছে দেড় হাজার শয্যা, ছয় হাজার পাঁচশ ঘর। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে যেন বেগ পেতে না হয়, সেজন্য আগাম তৈরি রাখা হলো বহু শয্যার হাসপাতাল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন