News71.com
 International
 17 Jan 21, 10:37 AM
 250           
 0
 17 Jan 21, 10:37 AM

ভারতে প্রথম দিনেই করোনা টিকা পেল ১ লাখ ৬৫ হাজার মানুষ

ভারতে প্রথম দিনেই করোনা টিকা পেল ১ লাখ ৬৫ হাজার মানুষ

 

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের বৃহত্তম গণটিকাকরণ কর্মসূচির সূচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথমদিনে দেশটিতে ১ লাখ ৬৫ হাজার মানুষ করোনা টিকা পেয়েছেন। শনিবার (১৬ জানুয়ারি) ভারতে মোট ১ লাখ ৬৫ হাজার ৭১৪ জনকে করোনার প্রতিষেধক টিকা দেওয়া হয়। দেশটিতে মোট ৩ হাজার ৬টি কেন্দ্রে টিকাকরণের কর্মসূচি নেওয়া হয়েছিল। প্রতি কেন্দ্রে একশো জনকে করোনার টিকা দেওয়া হয়। এরমধ্যে পশ্চিমবঙ্গে এদিন মোট ১৫ হাজার ৮৮৩ জন মানুষ প্রতিষেধক টিকা নিয়েছেন।

 

এরমধ্যে কলকাতায় ভ্যাকসিন বন্টন করা হয়েছে ১ হাজার ৭৩৭ জনকে। পশ্চিমবঙ্গে মোট ২০৭টি কেন্দ্রে দিনভর করোনা টিকাকরণের কর্মসূচি চলে। প্রথম ধাপে ভারতে মোট ৩ কোটি মানুষকে টিকা দেওয়া হবে। এরমধ্যে যারা করোনার বিরুদ্ধে ফ্রন্ট লাইনে (স্বাস্থ্যকর্মী, ডাক্তার, নার্স ইত্যাদি) লড়াই করছেন তাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে দেশবাসীর উদ্দেশ্যে এমন তথ্যই দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন