News71.com
 International
 17 Jan 21, 12:02 PM
 242           
 0
 17 Jan 21, 12:02 PM

তীব্র তুষারপাতে বিপর্যস্ত ইউরোপের বিভিন্ন দেশ

তীব্র তুষারপাতে বিপর্যস্ত ইউরোপের বিভিন্ন দেশ

 

আন্তর্জাতিক ডেস্কঃ তীব্র তুষারপাতে বিপর্যস্ত ইউরোপের বেশ কয়েকটি দেশের জনজীবন। জার্মানির দক্ষিণাঞ্চলে প্রচণ্ড তুষারঝড়ে একটি গাছ উপড়ে পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। কনকনে শীতে জবুথবু অবস্থা ফ্রান্স, স্পেনসহ বিভিন্ন দেশের বাসিন্দাদেরও। সফেদ তুষারকণা ঝরছে অনবরত। বরফের ভারী আস্তরণে ঢাকা পড়েছে ফ্রান্সে রাজধানী প্যারিসের রাজপথ। এর সঙ্গে ঝোড়ো হাওয়া যোগ করেছে বাড়তি ভোগান্তি। 

 

বৈরী আবহাওয়ায় দেশটির উত্তরাঞ্চলের বেশির ভাগ এলাকায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। কয়েক দিন ধরেই তুষারের শুভ্র চাদরে ঢাকা জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহরগুলোর রাস্তা। দেড় মিটারের বেশি পুরু বরফ জমে থাকায় ব্যবহারের অযোগ্য হয়ে উঠেছে রাস্তাগুলো। যান চলাচল স্বাভাবিক করতে বুলডোজারসহ অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে বরফ সরানোর কাজ করছেন কর্মকর্তারা। তাদের সহায়তায় স্বেচ্ছাসেবীসহ এগিয়ে এসেছেন স্থানীয়রাও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন