News71.com
 International
 17 Jan 21, 12:03 PM
 242           
 0
 17 Jan 21, 12:03 PM

এস-৪০০ কিনলে আমেরিকার নিষেধাজ্ঞার মুখে পড়বে ভারত

এস-৪০০ কিনলে আমেরিকার নিষেধাজ্ঞার মুখে পড়বে ভারত

 

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রশাসন ভারতকে সতর্ক করে বলেছে, রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনলে তুরস্কের মতো নয়াদিল্লিকেও নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আমেরিকার কয়েকজন রাজনৈতিক কর্মকর্তা এমন ইঙ্গিত দিয়েছেন।

 

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদায়ী প্রশাসন যখন ক্ষমতার শেষ মুহূর্তের দিনগুলো পার করছে তখন তারা ভারতকে সাড়ে ৫০০ কোটি ডলারের এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার চুক্তি বাতিলের জন্য চাপ সৃষ্টি করল। আমেরিকা বলছে, ভারত যদি এই চুক্তি বাতিল করে তবে দুই দেশের মধ্যকার চলমান কূটনৈতিক টানাপড়েনের অবসান ঘটতে পারে।

 

ওয়াশিংটন বলছে, ২০১৭ সালে আমেরিকায় যে সামরিক বিষয়ক আইন পাস করা হয়েছে তা থেকে নয়াদিল্লি রেহাই পাবে না। মার্কিন ওই আইনে বলা হয়েছে- যেসব দেশ রাশিয়া থেকে সামরিক সরঞ্জামাদি কিনবে তাদেরকে আমেরিকার নিষেধাজ্ঞা মোকাবেলা করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন