News71.com
 International
 17 Jan 21, 12:04 PM
 299           
 0
 17 Jan 21, 12:04 PM

আমেরিকাজুড়ে ট্রাম্প সমর্থকদের সশস্ত্র বিক্ষোভের আশঙ্কা

আমেরিকাজুড়ে ট্রাম্প সমর্থকদের সশস্ত্র বিক্ষোভের আশঙ্কা

 

আন্তর্জাতিক ডেস্কঃ আসছে ২০ জানুয়ারি শপথ নেবেন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। এই শপথ অনুষ্ঠানকে ঘিরে আমেরিকাজুড়ে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের সশস্ত্র বিক্ষোভের আশঙ্কা করছে দেশটির প্রশাসন।

 

ফলে ওয়াশিংটন ডিসির পাশাপাশি দেশটির ৫০টি অঙ্গরাজ্যের সবক’টিতে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যেকোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এরই মধ্যে ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যদের মোতায়েন করা হয়েছে। খবর বিবিসির।

 

প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ৫০টি অঙ্গরাজ্যের সবক’টিতে ট্রাম্প সমর্থকদের সশস্ত্র মার্চের বিষয়ে সতর্ক করেছে।অনলাইনে ট্রাম্পপন্থী ও কট্টর ডানপন্থী নেটওয়ার্কগুলোর করা পোস্টে ১৭ জানুয়ারি (রোববার) সশস্ত্র বিক্ষোভ এবং বাইডেনের শপথের দিন ২০ জানুয়ারি ওয়াশিংটন ডিসি অভিমুখে মার্চের ডাক দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন