
আন্তর্জাতিক ডেস্কঃ বিদেশি শিক্ষার্থীদের নতুন করে ওয়ার্ক পারমিট দেওয়ার নতুন উদ্যোগ নিয়েছে কানাডা। নতুন নীতিমালা অনুযায়ী আগামী ২৭ জানুয়ারি থেকে নতুন ওয়ার্ক পারমিটের আবেদন প্রক্রিয়া শুরু হবে। বিদেশি শিক্ষার্থীদের কানাডায় স্থায়ীভাবে বসবাসে আগ্রহী করে তুলতেই জাস্টিন ট্রুডো সরকার এমন পদক্ষেপ গ্রহণ করেছে বলে ধারণা করা হচ্ছে।
কানাডার অভিবাসন বিষয়ক মন্ত্রী মার্কো মেন্ডিসিনো বলেন, যেসব সাবেক পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষার্থীর ওয়ার্ক পারমিটের মেয়াদ এরই মধ্যে শেষ হয়ে গেছে অথবা শেষ হওয়ার পথে রয়েছে, তারা নতুন করে ওয়ার্ক পারমিটের আবেদন করতে পারবেন। ফলে চাকরি খুঁজে পেতে আরও ১৮ মাস তারা কানাডায় থাকার অনুমতি পাবেন।