News71.com
 International
 17 Jan 21, 02:36 PM
 276           
 0
 17 Jan 21, 02:36 PM

বিশ্বের সর্বকনিষ্ঠ সিরিয়াল কিলার ভারতের অমরজিৎ

বিশ্বের সর্বকনিষ্ঠ সিরিয়াল কিলার ভারতের অমরজিৎ

 

আন্তর্জাতিক ডেস্কঃ নাম তার অমরজিৎ সাদা, বয়স ৮ বছর। তার বাড়ি ভারতের বিহারের মুশাহার গ্রামে। এ বয়সেই সে ৩ খুনের আসামি। পেয়েছে সিরিয়াল কিলারের খেতাবও। এই অমরজিৎতে বলা হচ্ছে, বিশ্বের সর্বকনিষ্ঠ সিরিয়াল কিলার। তার খুনের তালিকায় রয়েছে আপন বোনসহ আরও ২ জন শিশু।

 

জানা যায়, ২০০৬ সালে মাত্র ৭ বছর বয়সে নিজের ৬ বছর বয়সী চাচাতো বোনকে খুন করে অমরজিৎ। এরপর খুন করা যেন তার নেশা হয়ে দাঁড়ায়। অমরজিৎ এর খুনের তালিকায় এরপর যুক্ত হয় তার নিজের ৮ মাসের আপন বোনও।

 

আন্তর্জাতিক গণমাধ্যমকে অমরজিতের চাচা বলেন, পরিবারের সবাই ওর খুনের বিষয়গুলো জানত। তবে সবাই পারিবারিক বিষয় বলে বাইরে জানাজানি করতে চাননি।

 

২০০৭ সালে তৃতীয় খুনটি করে অমরজিৎ। এবার সে খুন করে ৬ মাসের শিশু খুশবুকে। খুশবুর মা একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। তিনি যখন স্কুলে গিয়েছিলেন; তখন শিশুটি ঘুমাচ্ছিল।

 

স্কুল থেকে ফিরে তিনি খুশবুকে খুঁজতে থাকেন। এর কয়েক ঘণ্টা পর অমরজিৎ এসে খুশবুর মায়ের কাছে অপরাধের কথা স্বীকার করে। সে জানায়, শিশুটিকে গলা টিপে সে হত্যা করেছে। এরপর মাথায় ইট দিয়ে আঘাত করে শিশুটির মৃত্যু নিশ্চিত করে অমরজিৎ। এমনকি হত্যার পর ৬ মাস বয়সী শিশুটিকে কবরও দিয়ে দেয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন