News71.com
 International
 18 Jan 21, 12:08 AM
 230           
 0
 18 Jan 21, 12:08 AM

দক্ষিণ কোরিয়ার জাহাজ নিয়ে সিদ্ধান্ত নেবে আদালতঃ ইরান

দক্ষিণ কোরিয়ার জাহাজ নিয়ে সিদ্ধান্ত নেবে আদালতঃ ইরান

 

আন্তর্জাতিক ডেস্কঃ পারাস্য উপসাগরে আটক দক্ষিণ কোরিয়ার জাহাজটি ছেড়ে দেওয়া হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে ইরানের বিচার বিভাগ। গতকাল শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবযাদে এ কথা বলেন। 

 

এ সময় জাহাজটিকে ছেড়ে দেওয়ার খবরকে গুজব বলে উড়িয়ে দেন তিনি। চলতি মাসের শুরুতে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে পারস্য উপসাগর থেকে জাহাজটিকে আটক করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।

 

দক্ষিণ কোরিয়ার জাহাজটিতে সাত হাজার ২০০ টন ইথানল বহন করা হচ্ছিল এবং বর্তমানে সেটি ইরানের বন্দর আব্বাসে আটক রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন