News71.com
 International
 18 Jan 21, 12:09 AM
 243           
 0
 18 Jan 21, 12:09 AM

১১ লাখ অভিবাসীকে নাগরিকত্ব দিতে বাইডেনের অনুরোধ

১১ লাখ অভিবাসীকে নাগরিকত্ব দিতে বাইডেনের অনুরোধ

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের আগেই তাৎক্ষণিকভাবে কংগ্রেসকে দেশটির প্রায় ১১ মিলিয়ন অভিবাসীকে নাগরিকত্ব দেওয়ার অনুরোধ করেছেন।

 

গতকাল শনিবার জো বাইডেনের পরিকল্পনা সম্পর্কে কর্মকর্তারা জানিয়েছেন, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করা লাখ লাখ অভিবাসীর নাগরিকত্বের পথ সুগম করার জন্য অফিসে প্রেসিডেন্টের প্রথম দিনেই অভিবাসনের নিয়ম বদলাতে নতুন নির্বাহী আদেশ দেবেন।

 

নির্বাচনী প্রচারণায় অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বাস করা প্রায় ১১ মিলিয়ন মানুষকে নাগরিকত্ব দেওয়ার কথা উল্লেখ করেছিলেন বাইডেন। তবে এটি স্পষ্ট ছিল না যে করোনাভাইরাস মহামারি মোকাবিলা, ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধার এবং অন্যান্য অগ্রাধিকারগুলোর পাশাপাশি এ বিষয়ে তিনি কত দ্রুত পদক্ষেপ নেবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন