
আন্তর্জাতিক ডেস্কঃ চীনের সিংসুহুয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, চীনে প্রায় ১০ কোটি মানুষ যে খাবার পানি পান করছে তাতে নিরাপদ মাত্রার চেয়ে বেশি বিষাক্ত রাসায়নিক রয়েছে। সিংসুহুয়া বিশ্ববিদ্যালয়ের একটি দল পূর্বে করা গবেষণাগুলোর তথ্য ব্যবহার করে, কাপড় থেকে কীটনাশক পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে ব্যবহার করা রাসায়নিক পলিফ্লুওরোয়ালকিলসের (পিএফএএস) স্তর পর্যবেক্ষণ করেছে।
দলটি ৬৬টি শহরের ৫২৬টি সরবরাহকারীর পানির নমুনা সংগ্রহ করে তথ্য গবেষণা করেছে। এ অঞ্চলের জনসংখ্যা প্রায় ৪৫ কোটি। গবেষণায় দেখা গেছে, পিএফএএসের ঘনত্ব শহরগুলোর পানিতে ২০ শতাংশেরও বেশি। যেখানে পিএফএএসের সর্বোচ্চ স্বাভাবিক ঘনত্ব ধরা হয় ১৬ শতাংশ।