News71.com
 International
 18 Jan 21, 12:13 AM
 287           
 0
 18 Jan 21, 12:13 AM

'মালালা ইউসুফজাই শিক্ষাবৃত্তি আইনে' স্বাক্ষর করলেন ট্রাম্প

'মালালা ইউসুফজাই শিক্ষাবৃত্তি আইনে' স্বাক্ষর করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘মালালা ইউসুফজাই শিক্ষাবৃত্তি আইন’ নামে একটি বিলে সই করেছেন। নতুন এই আইন অনুসারে পাকিস্তানের নারীরা উচ্চশিক্ষায় মেধাবৃত্তিতে কমপক্ষে ৫০ শতাংশ শিক্ষাবৃত্তি পাবেন। মার্কিন কংগ্রেস গত বছরের মার্চে 'মালালা ইউসুফজাই শিক্ষাবৃত্তি আইন' পাস করেছিল। ২০২০ সালের মার্চ মাসে দেশটির হাউস অফ রিপ্রেজেনটেটিভ এই বিলটি গ্রহণ করে। পরে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটে ১ জানুয়ারীর বিলটি কণ্ঠ ভোটের মাধ্যমে পাস করা হয়। পরে বিলটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষরের জন্য হোয়াইট হাউসকে নির্দেশ দেয়।

 

হোয়াইট হাউস এক বিবৃতিতে বলছে, মালালা ইউসুফজাই স্কলারশিপ অ্যাক্টে স্থানীয় সময় গত বুধবার ট্রাম্প সই করেন। এই অ্যাক্টে ট্রাম্পের সইয়ের পর ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএইড) অর্থায়নে পাকিস্তানের নারীরা মেধা ও প্রয়োজন অনুসারে কমপক্ষে ৫০ শতাংশ বৃত্তি পাবেন। পাকিস্তানভিত্তিক উচ্চশিক্ষা বৃত্তি কর্মসূচির আওতায় পাকিস্তানের নারীদের ২০২২ সাল পর্যন্ত ৫০টি শিক্ষাবৃত্তি দেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন