
আন্তর্জাতিক ডেস্কঃ ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভারতের করোনা টিকাদান কর্মসূচি চালু করার জন্য অভিনন্দন জানিয়েছেন।
শনিবার টুইটারে লোটে বলেন, আমি আজ ভারতব্যাপী করোনা টিকাদানের যুগান্তকারী কর্মসূচি শুরু করার জন্য নরেন্দ্র মোদি এবং ভারতের জনগণকে অভিনন্দন জানাতে চাই। তিনি আরো বলেন, আমরা আশা করি যে এই মহামারিতে যে পরিমাণ কষ্ট আমরা সহ্য করেছি, এটি সে কষ্টের সমাধান করবে।
গতকাল শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহামারি বন্ধে টিকা অভিযান শুরু করেন। এর মাধ্যমে ভারত বিশ্বের বৃহত্তম কভিড-১৯ টিকাদান কর্মসূচি হাতে নিল। করোনায় এ পর্যন্ত ভারতে এক কোটি পাঁচ লাখ ৪২ হাজার ৮৪১ জন আক্রান্ত হয়েছে। দেশটিতে মারা গেছে, এক লাখ ৫২ হাজার ৯৩ জন।