News71.com
 International
 18 Jan 21, 11:20 AM
 265           
 0
 18 Jan 21, 11:20 AM

মুসলিম দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা বাতিল করবেন জো বাইডেন

মুসলিম দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা বাতিল করবেন জো বাইডেন

 

আন্তর্জাতিক ডেস্কঃ নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর প্রথম দিনই মুসলিম প্রধান কয়েকটি দেশের ওপর ট্রাম্পের আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা বাতিল করতে পারেন। রোববার (১৭ জানুয়ারি) মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর একটি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

 

জো বাইডেন প্রথম কার্যদিবসেই এক ডজনেরও বেশি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন বলে জানা গেছে। তার মধ্যে মুসলিমপ্রধান কয়েকটি দেশের ভ্রমণ নিষেধাজ্ঞার আদেশ বাতিলের বিষয়টিও রয়েছে। তার মনোনীত হোয়াইট হাউসের চিফ অব স্টাফ রন ক্লেইনের এক নথি থেকে জানা এ তথ্য জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন