News71.com
 International
 18 Jan 21, 11:21 AM
 259           
 0
 18 Jan 21, 11:21 AM

রাশিয়ার বিরোধী দলীয় নেতা নাভালনি গ্রেপ্তার

রাশিয়ার বিরোধী দলীয় নেতা নাভালনি গ্রেপ্তার

 

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ায় ফিরেই পুলিশের হাতে গ্রেপ্তার হলেন রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনি। স্থানীয় সময় রবিবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টায় মস্কোর শেরেমিতিয়েভো বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় তাকে। অ্যালেক্সি নাভালনির মুখপাত্র কীরা ইয়ারমিশ এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

 

টুইট বার্তায় তিনি লিখেছেন, বিমানবন্দর থেকে পুলিশ অ্যালেক্সি নাভালনিকে গ্রেপ্তার করেছে। তার সঙ্গে কাউকে দেখা করার সুযোগও দেওয়া হচ্ছে না।

 

গ্রেপ্তারের ঝুঁকি নিয়েই প্রায় পাঁচ মাস পর জার্মানির বার্লিন থেকে উড়োজাহাজে রাশিয়ায় ফিরে এসেছিলেন নাভালনি। এর আগে গত বছর বিষ প্রয়োগে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।

 

গত বুধবার নিজের ইন্সটাগ্রামে এক পোস্টে রাশিয়ায় ফেরা এবং পুনরায় রাজনীতি শুরুর কথা জানান এই নেতা। ক্রেমলিন থেকেও তার ফেরার বিষয়ে কোনো আপত্তি নেই বলে জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন