News71.com
 International
 18 Jan 21, 11:22 AM
 268           
 0
 18 Jan 21, 11:22 AM

সামরিক মহড়ায় অংশ নিতে যাচ্ছে ইসরায়েল ও আমিরাত

সামরিক মহড়ায় অংশ নিতে যাচ্ছে ইসরায়েল ও আমিরাত

 

আন্তর্জাতিক ডেস্কঃ গ্রিসে ইসরায়েলের সঙ্গে সামরিক মহড়ায় অংশ নিতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। গত বছরের আগস্টে ইসরায়েলের সঙ্গে আমিরাতের সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর এই প্রথম তারা প্রকাশ্যে সামরিক সহযোগিতায় অন্তর্ভুক্ত হচ্ছে।  ইসরায়েলি দৈনিক মারিভ এক প্রতিবেদনে বলছে, আন্তর্জাতিক সামরিক মহড়ার অংশ হিসেবে ইসরায়েল ওই মহড়ায় যুক্ত হবে। 

 

জানা গেছে যুক্তরাষ্ট্র, কানাডা, স্লোভাকিয়া, স্পেন ও সাইপ্রাসের যুদ্ধবিমানও সেই সামরিক মহড়ায় অংশ নেওয়ার কথা। যদিও মহড়া অনুষ্ঠানের সুনির্দিষ্ট তারিখ এখনো প্রকাশ করা হয়নি। ভূমধ্যসাগরে তেল ও গ্যাসের অনুসন্ধান নিয়ে তুরস্কের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যেই এই মহড়ার আয়োজন করছে গ্রিস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন