News71.com
 International
 18 Jan 21, 11:24 AM
 261           
 0
 18 Jan 21, 11:24 AM

সিরিয়ায় তুরস্কের তিন সেনা নিহত

সিরিয়ায় তুরস্কের তিন সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার ইদলিব প্রদেশে অস্ত্রধারীদের হামলায় তিন তুর্কি সেনা নিহত হয়েছেন। আল মায়াদিন টিভি চ্যানেলের বরাতে রোববার (১৭ জানুয়ারি) পার্সটুডের খবরে বলা হয়েছে, 'বাবতু' উপশহরের কাছে  তুরস্কের একটি সেনা ঘাঁটিতে হামলার ঘটনাটি ঘটে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, হামলাটি কারা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়। কেউ এর দায় এখনো স্বীকার করেনি। সিরিয়ার উত্তরাঞ্চলের বেশি কিছু এলাকা নিয়ন্ত্রণ করছে তুর্কি সেনা এবং তাদের সহযোগি করছে সিরিয়ান বিদ্রোহীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন