News71.com
 International
 18 Jan 21, 11:25 AM
 275           
 0
 18 Jan 21, 11:25 AM

আন্তর্জাতিক সীমান্ত খোলার সম্ভাবনা কম অস্ট্রেলিয়ার

আন্তর্জাতিক সীমান্ত খোলার সম্ভাবনা কম অস্ট্রেলিয়ার

 

আন্তর্জাতিক ডেস্কঃ অস্ট্রেলিয়া চলতি বছর আন্তর্জাতিক সীমান্ত পুরোপুরি না খুলে দেওয়ার শঙ্কা রয়েছে। সে দেশের বেশিরভাগ মানুষকে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়ে গেলেও সীমান্ত খোলার সম্ভাবনা নেই।

 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা অস্ট্রেলিয়ার স্বাস্থ্য বিভাগের প্রধানের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, সে দেশে স্থানীয়ভাবে করোনায় নতুনভাবে সংক্রমিত হয়নি কেউ। এদিকে ফাইজারের তৈরি করোনাভাইরাসের টিকা নেওয়ার পর নরওয়েতে বেশ কয়েকজনের মৃত্যুর খবর বেরিয়েছে। বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে অস্ট্রেলিয়া। সামনের মাসেই সে দেশে ফাইজারের টিকা দেওয়ার কথা।

 

অস্ট্রেলিয়ার স্বাস্থ্য কর্মকর্তা ব্রেন্ডান মারফি এবিসি নিউজকে জানিয়েছেন, যদি আমরা বেশিরভাগ জনগণকে টিকা দিয়ে দিতে পারি, তার পরেও আমরা নিশ্চিতভাবে বলতে পারবো না যে, ভাইরাসের সংক্রমিত রোধ হবে কি না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন