
আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মীরের ডাল লেকের পানি ঠান্ডায় জমে বরফ হয়ে গেছে। জানা গেছে, জায়গাটি পর্যটকদের কাছে তমুল আকর্ষণের। ঠান্ডার কারণে সেখানকার বেশ কিছু এলাকায় পাইপ লাইনের পানিও বরফ হয়ে জমে গেছে।
ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বলছে, উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গের কিছু এলাকায় ব্যাপক শীত থাকার শঙ্কা রয়েছে। আজ সোমবার ভারতের রাজধানী দিল্লিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে সে তথ্য জানানো হয়েছে।
ভারতের আবহাওয়া অফিস বলছে, আগামী দুই দিনে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে ৮ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে সেখানকার তাপমাত্রা। গত ১৪ জানুয়ারি কাশ্মীরের শ্রীনগর ছিল সবচেয়ে শীতের রাত। ওইদিন তাপমাত্রা ছিল মাইনাস ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। এ আবহাওয়ায় বরফ হয়ে গেছে ডাল লেকের পানি।