News71.com
 International
 18 Jan 21, 05:58 PM
 278           
 0
 18 Jan 21, 05:58 PM

সাহারা ও আরব মরুভূমিতে বিরল তুষারপাত

সাহারা ও আরব মরুভূমিতে বিরল তুষারপাত

 

আন্তর্জাতিক ডেস্কঃ জানুয়ারীতে বিশ্বের অনেক জায়গায় তুষার এবং বরফ পড়তে দেখা যায়। তবে আফ্রিকা এবং মধ্য প্রাচ্যের মরুভূমি সাধারণত তাদের মধ্যে থাকে না।

 

কিন্তু এ বছর আফ্রিকার সাহারায় ভারী তুষারপাত হয়েছে এবং সৌদি আরবে তাপমাত্রা নেমে গেছে - ২ ডিগ্রি সেলসিয়াসে। এই অঞ্চলের মরুভূমিতে হলুদ বালি সাদা বরফে ঢেকে গেছে। একজন ফটোগ্রাফার বালি ও বরফের অসাধারণ কিছু ছবি তুলেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল কিছু ছবি প্রকাশও করেছে।

 

সাহারার আইন সেফরাকে মরুভূমির দ্বার বলা হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১০০০ মিটার উঁচুতে অবস্থিত, এই এলাকা আটলাস পর্বত দ্বারা বেষ্টিত। সাহারা মরুভূমি উত্তর আফ্রিকার বেশিরভাগ অঞ্চলে ছড়িয়ে রয়েছে। বিগত হাজার হাজার বছর ধরে এখানে তাপমাত্রা এবং আর্দ্রতায় বড় পরিবর্তন হয়েছে।

 

তবে একদল বিশেষজ্ঞরা আশা করছেন, এই মরুভূমি আবারও সবুজ হবে। কিন্তু বর্তমানে সৌদি আরবের মরুভূমিতে তুষারপাত হওয়ায় যারপরনাই আনন্দিত সেখানকার স্থানীয় লোকেরা। প্রচুর পর্যটকেরাও সেখানে আসছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন