News71.com
 International
 19 Jan 21, 09:58 AM
 292           
 0
 19 Jan 21, 09:58 AM

যুক্তরাষ্ট্রে সশস্ত্র বিক্ষোভ ট্রাম্পপন্থীদের

যুক্তরাষ্ট্রে সশস্ত্র বিক্ষোভ ট্রাম্পপন্থীদের

 আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠান যতই ঘনিয়ে আসছে, ততই আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। শপথ অনুষ্ঠানের আগে ট্রাম্পপন্থীদের সশস্ত্র বিক্ষোভের যে আশঙ্কা করা হয়েছিল, তা অনেকটাই সত্যি হয়েছে। গত সোমবার দেশটির বিভিন্ন স্টেট হাউসের (রাজ্য আইনসভা) সামনে বিক্ষিপ্ত বিক্ষোভ করেছে ট্রাম্পপন্থীরা। বিক্ষোভকারীদের মধ্যে অনেকেই ছিল সশস্ত্র।

 

এদিকে আরেকটি আশঙ্কার কথা শুনিয়েছেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কর্মকর্তারা। তাঁরা বলছেন, শপথ অনুষ্ঠানের দায়িত্বে থাকা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যই হামলা চালিয়ে বসেন কি না, সে বিষয়টি নিয়েও দুশ্চিন্তা রয়েছে। এ জন্য শপথ অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে যাঁরা থাকবেন, তাঁদের অতীত ঘেঁটে দেখতে এফবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

আগামীকাল বুধবার যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। তাঁর শপথের দিনে কিংবা আগে ট্রাম্পপন্থীরা দেশজুড়ে সশস্ত্র বিক্ষোভ করতে পারে বলে সতর্ক করে দিয়েছিল এফবিআই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন