News71.com
 International
 19 Jan 21, 09:49 PM
 268           
 0
 19 Jan 21, 09:49 PM

সার্বভৌমত্ব রক্ষায় ভারত প্রয়োজনীয় ব্যবস্থা নিবেঃ নয়াদিল্লী

সার্বভৌমত্ব রক্ষায় ভারত প্রয়োজনীয় ব্যবস্থা নিবেঃ নয়াদিল্লী

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের অরুণাচল প্রদেশে চীন একটি গ্রাম তৈরি করেছে এমন সংবাদ প্রকাশের পর গতকাল সোমবার নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ভারত।

 

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা দেশের সুরক্ষার সঙ্গে জড়িত সকল উন্নয়নের উপর অবিচল নজর রাখছে। এবং ভারতের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভারত তার নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য রাস্তা ও সেতুসহ সীমান্তের অবকাঠামো নির্মাণের গতি বাড়িয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন