
আন্তর্জাতিক ডেস্কঃ উন্নয়নশীল দেশগুলিতে প্রভাবশালী টিকা সরবরাহকারী হিসাবে বড় ধাক্কা খেল চীন। ব্রাজিলিয়ান গবেষকরা ঘোষণা করেছেন যে চীনের সিনোভাক টিকা মূলত যতটা দাবি করা হয়েছে তার চেয়ে কম কার্যকর। ব্রাজিলে এ টিকা ৫০ দশমিক ৩৮ শতাংশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে। দেশটিতে চালানো পরীক্ষায় এমন কার্যকারিতা পাওয়া গেছে বলে দাবি করেছেন গবেষকরা।
দেশটির সাও পাওলো-ভিত্তিক পাবলিক ইনস্টিটিউট ব্রাজিলের বুটানটান ইনস্টিটিউটের প্রাপ্ত তথ্য অনুসারে, লেট ট্রায়ালে সিনোভাকের করোনা টিকার কার্যকারিতা মাত্র ৫০.৩৮ শতাংশ। এটি প্রাথমিক তথ্যের তুলনায় প্রায় পয়েন্ট ৩০ শতাংশ কম কার্যকর।