News71.com
 International
 19 Jan 21, 09:51 PM
 323           
 0
 19 Jan 21, 09:51 PM

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি কৃষি জমির মালিক বিল গেটস

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি কৃষি জমির মালিক বিল গেটস

 

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস নিজের প্রোগ্রামিং দক্ষতার জন্য গোটা বিশ্বের পরিচিত মুখ। এখন তিনি কৃষিতেও নিজের দক্ষতা দেখাতে চাইছেন। যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিজনেস ম্যাগাজিন ফোর্বসের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বেসরকারি খাতে সবচেয়ে বেশি কৃষিজমির মালিক এখন বিল গেটস। এরই মধ্যে তিনি দেশটির প্রায় আড়াই লাখ একর কৃষিজমি কিনেছেন। 

 

মার্কিন সাময়িকী ল্যান্ড রিপোর্টের তথ্যনুযায়ী, বিল গেটস  ২ লাখ ৪২ হাজার কৃষিজমি কিনেছেন। এসব জমির বেশিরভাগই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও ওয়াশিংটনের অঞ্চলে। ফোর্বসের তথ্যনুযায়ী, ১৮ টি অঙ্গরাজ্যে প্রায় ১১ হাজার ২০০ কোটি ডলারের (১২১ বিলিয়ন ডলার) জমি কিনেছেন বিল গেটস। এর মধ্যে সবচেয়ে বেশি জমি রয়েছে লুইসিয়ানায় (৬৯,০৭১ একর), আরকানসাস ( ৪৭, ৯২৭ একর) এবং নেব্রাস্কাতে (২০,৫৮৮ একর) । এছাড়া ফিনিক্স, অ্যারিজোনার পশ্চিম পাশে ২৫ হাজার ৭৫০ একর ট্রানজিশনাল জমিতেও তার অংশ রয়েছে, যেটি একটি নতুন শহরতলি হিসেবে গড়ে উঠছে।

 

বিল গেটস একজন প্রযুক্তিবিদ হিসেবে গোটা বিশ্বে পরিচিত। হঠাৎ করে বিশ্বের একজন ধনী প্রযুক্তিবিদের এত বড় কৃষিজমির মালিক হয়ে ওঠা তাই অনেককেই বিস্মিত করেছে। তবে কৃষির প্রতি বিল গেটসের আগ্রহ এবারই প্রথমবার নয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন