News71.com
 International
 19 Jan 21, 09:55 PM
 325           
 0
 19 Jan 21, 09:55 PM

প্রতিবেশীসহ ১২ বন্ধুদেশকে শুভেচ্ছা হিসেবে ফ্রি টিকা দেবে ভারত

প্রতিবেশীসহ ১২ বন্ধুদেশকে শুভেচ্ছা হিসেবে ফ্রি টিকা দেবে ভারত

 

আন্তর্জাতিক ডেস্কঃ বন্ধুত্বের শুভেচ্ছা হিসেবে বাংলাদেশ, নেপাল, ভুটান, মিয়ানমারের মতো প্রতিবেশীসহ মোট ১২টি দেশকে বিনা মূল্যে করোনা টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। তবে নেপাল-ভুটানের মতো ছোট জনগোষ্ঠীর দেশগুলোকে সম্পূর্ণ ফ্রি আর বাংলাদেশকে উপহার হিসেবে ২০ লাখ ডোজ টিকা দেবে মোদি সরকার।

 

ভারত গত ৩ জানুয়ারি একসঙ্গে দুটি টিকার অনুমোদন দিয়েছে। একটি অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ড, অপরটি ভারত বায়োটেকের কোভ্যাক্সিন। অক্সফোর্ডের অনুমতি সাপেক্ষে কোভিশিল্ড উৎপাদন করছে ভারতের সিরাম ইনস্টিটিউট। এটি নিয়ে খুব একটা উচ্চবাচ্য না হলেও ভারতীয়দের আবিষ্কৃত কোভ্যাক্সিনের অনুমোদন নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। কারণ সেটির ক্লিনিক্যাল ট্রায়ালই এখনো শেষ হয়নি, টিকাটির সুরক্ষা সংক্রান্ত পর্যাপ্ত তথ্যও নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন