News71.com
 International
 20 Jan 21, 07:23 PM
 249           
 0
 20 Jan 21, 07:23 PM

যুক্তরাষ্ট্রের ১৪০ জনের জন্য ক্ষমা ঘোষণা করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ১৪০ জনের জন্য ক্ষমা ঘোষণা করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ ক্ষমতা ছাড়ার আগে ১৪০ জনের জন্য ক্ষমা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যাদের মধ্যে তাঁর সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন রয়েছেন, যার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ রয়েছে। প্রেসিডেন্ট-ইলেক্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ক্ষমার এই ঘোষণা এলো।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, সব মিলিয়ে ৭৩ জনকে সম্পূর্ণ ক্ষমা করা হয়েছে। এ ছাড়া আরো ৭০ জনের সাজা কমিয়ে দেওয়া হয়েছে। তবে নিজের বা পরিবারের সদস্যদের জন্য তিনি কোনো ক্ষমা ঘোষণা করেননি। ক্ষমা ঘোষণার ব্যাপারটি হোয়াইট হাউস থেকে বিদায়ী প্রেসিডেন্টের জন্য একটি নিয়মিত ঘটনা।

ক্ষমা ঘোষণা করা হলে তার বিরুদ্ধে থাকা সব ফৌজদারি সাজা বাতিল হয়ে যায়। অন্যদিকে তিনি কারাদণ্ড কমিয়েও দিতে পারেন। ফেডারেল মামলার ক্ষেত্রে ক্ষমা করার জন্য প্রেসিডেন্টের অসীম ক্ষমতা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন