News71.com
 International
 20 Jan 21, 07:27 PM
 249           
 0
 20 Jan 21, 07:27 PM

ট্রাম্পের বিদায়ের দিনে বাগদান সারলেন কন্যা টিফানি

ট্রাম্পের বিদায়ের দিনে বাগদান সারলেন কন্যা টিফানি

আন্তর্জাতিক ডেস্কঃ আজ ২০ জানুয়ারি (বুধবার) নানা বিতর্কের পর হোয়াইট হাউস থেকে বিদায় নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার (১৯ জানুয়ারি) ছিল হোয়াইট হাউসে তার শেষ কর্মদিবস। বাবার এই বিদায়ের দিনকেই নিজের বাগদানের জন্য বেছে নিয়েছেন ট্রাম্পের ছোট মেয়ে টিফিনি ট্রাম্প।

বন্ধু মাইকেল বুলোসের সঙ্গে বাগদানের কথা জানান টিফানি নিজেই। টিফানি গতকাল তার বাবা ট্রাম্পের ক্ষমতার শেষ দিনটিতে মাইকেল বুলোসের সঙ্গে বাগদানের সুখবর নিজ ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। তিনি জানান, হোয়াইট হাউসে তাদের শেষ দিনটি স্মরণীয় করে রাখতে চেয়েছেন তারা।

টিফানি বলেন, ‘হোয়াইট হাউসে বাগদান অনুষ্ঠান আমার জন্য ঐতিহাসিক ঘটনা হয়ে থাকবে।’ হোয়াইট হাউসের বারান্দায় দাঁড়িয়ে টিফিনি আঙুলে পরে থাকা বাগদানের আংটিসহ নিজের এবং বুলোসের একটি ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। টিফানি প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় স্ত্রী মারলা ম্যাপলসের একমাত্র সন্তান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন