News71.com
 International
 20 Jan 21, 07:28 PM
 241           
 0
 20 Jan 21, 07:28 PM

ব্রেক্সিটে ‘নো ডিল’ চুক্তিতে সুবিধা পাচ্ছে না আয়ারল্যান্ড

ব্রেক্সিটে ‘নো ডিল’ চুক্তিতে সুবিধা পাচ্ছে না আয়ারল্যান্ড

আন্তর্জাতিক ডেস্কঃ আয়ারল্যান্ডের সঙ্গে যুক্তরাজ্যের ব্রেক্সিট ইস্যুতে ‘নো ডিল’ চুক্তি হলেও সুবিধা পাচ্ছে না দেশটি। আগে যেখানে ইউকে থেকে আয়ারল্যান্ডে দুদিনে পৌঁছাত মালামাল, সেখানে ব্রেক্সিটের পরে দুই থেকে তিন সপ্তাহ লেগে যাচ্ছে যা শঙ্কায় ফেলছে প্রবাসী ব্যবসায়ীদের।

১ জানুয়ারি ইউরোপীয় ইউনিয়ন থেকে আনুষ্ঠানিকভাবে বের হয় যুক্তরাজ্য। এখন ইউরোপের যে কোনো দেশের মালামাল ব্রিটেনে ঢুকলে দিতে হয় বাড়তি কর। তবে, প্রতিবেশী রাষ্ট্র হওয়ায় ‘নো ডিল’ চুক্তির আওতায় আয়ারল্যান্ড ও যুক্তরাজ্যের বেলায় প্রয়োগ হবে না এ কর।

সমস্যা দেখা দিয়েছে অন্য জায়গায়। আয়ারল্যান্ডে বাংলাদেশসহ অন্যান্য দেশের পণ্য ইউকে হয়েই প্রবেশ করে। ব্রেক্সিটের আগে যে কোনো মালামাল দুই দিনে পাওয়া গেলেও এখন ঠিক সময়ে তা পাচ্ছেন না ব্যবসায়ীরা। আগামী দিনে ইউকে থেকে পণ্য আনা আরও ভোগান্তি বাড়ার আশঙ্কা প্রবাসী ব্যবসায়ীদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন