News71.com
 International
 20 Jan 21, 07:29 PM
 243           
 0
 20 Jan 21, 07:29 PM

ইসলাম অবমাননা থেকে পিছু হটলেন গ্রিসের খ্রিস্টান ধর্মগুরু

ইসলাম অবমাননা থেকে পিছু হটলেন গ্রিসের খ্রিস্টান ধর্মগুরু

আন্তর্জাতিক ডেস্কঃ প্রতিবাদের মুখে ইসলাম অবমাননাকর বক্তব্য থেকে পিছু হটলেন গ্রিসের খ্রিষ্টান ধর্মগুরু ইরুতিমুস। তিনি দাবি করেছেন, ইসলাম ধর্ম ও সব মুসলিমকে তিনি যুদ্ধকামী মনে করেন না। কেবল উগ্রপন্থী মুসলিমদের কথা ভেবেই তিনি এ ধরণের মন্তব্য করেছিলেন। খবর গ্রিক সিটি টাইমস।

তিনি আরও বলেন, মুসলিমদের মধ্যে একদল উগ্রপন্থী ইসলাম ধর্মকে ভিন্নভাবে তুলে ধরছে। গ্রিসের এই পাদ্রী এর আগে গ্রিসের ওপেনটিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ইসলাম কোনো ধর্ম নয়, এটি একটি রাজনৈতিক দল এবং মুসলমানেরা যুদ্ধকামী। এরপরই সে দেশের মুসলিমরা ক্ষুব্ধ হয়ে ওঠে। বিভিন্ন দেশও এর প্রতিবাদ জানায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন