News71.com
 International
 20 Jan 21, 07:30 PM
 233           
 0
 20 Jan 21, 07:30 PM

বাইডেন-কমলার শপথগ্রহণ আজ বাংলাদেশ সময় রাত ১০-১১ টায়

বাইডেন-কমলার শপথগ্রহণ আজ বাংলাদেশ সময় রাত ১০-১১ টায়

আন্তর্জাতিক ডেস্কঃ আজ বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন জো বাইডেন। প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় কমলা হ্যারিসের শপথ গ্রহণ অনুষ্ঠান। আর বাইডেন শপথ নেবেন রাত ১১টায়।

তরুণ মার্কিনিদের কাছে টানতে ও বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সরাসরি বিশ্বজুড়ে সম্প্রচার করা হবে শপথগ্রহণ অনুষ্ঠান।

আমেরিকার ক্ষত নিরাময়ের শপথ নিয়ে দায়িত্ব নিতে চলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সব থেকে বেশি বয়সী প্রেসিডেন্ট জো বাইডেন। গত নভেম্বরে তিনি পা দিয়েছেন ৭৮-এ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন