
আন্তর্জাতিক ডেস্কঃ দ্বিতীয় বারের মতো করোনায় রেকর্ড মৃত্যু দেখল যুক্তরাজ্য। গত ২৪ ঘণ্টায় দেশটিতে তাণ্ডব চালিয়েছে করোনা। সেই তাণ্ডবে মঙ্গলবার (২০ জানুয়ারি) দেশটির সর্বোচ্চ এক হাজার ৬১০ জনের মৃত্যু হয়েছে। ব্রিটিশ ভূখণ্ডে করোনায় একদিনে এত বিপুল প্রাণহানি এটাই প্রথম।
এর আগে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দেশটিতে সর্বোচ্চ এক হাজার ৫৬৪ জনের মৃত্যু হয়েছিল।দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৩৪ লাখ ৬৬ হাজার ৮৪৯ জন। এর মধ্যে মারা গেছে ৯১ হাজার ৪৭০ জন।