News71.com
 International
 20 Jan 21, 07:34 PM
 265           
 0
 20 Jan 21, 07:34 PM

ভাসমান ট্রেনের পরীক্ষা চালাল চীন, ঘণ্টায় গতি ৬২০ কি.মি

ভাসমান ট্রেনের পরীক্ষা চালাল চীন, ঘণ্টায় গতি ৬২০ কি.মি

আন্তর্জাতিক ডেস্কঃ হাইস্পিড ট্রেন প্রযুক্তিতে চীন অন্যান্য উন্নত দেশগুলিকেও বেশ কয়েক কদম পেছনে ফেলে দিয়েছে। এবার চীন আরও একটি উন্নত প্রযুক্তির ট্রেন প্রকাশ্যে আনল। সম্প্রতি তারা ‘ম্যাগলেভ’ প্রযুক্তি নির্ভর এক প্রোটোটাইপ ট্রেনের পরীক্ষা চালিয়েছে।

এই ট্রেনের সর্বোচ্চ গতি হতে পারে প্রতি ঘণ্টায় ৬২০ কিলোমিটার। ‘ম্যাগলেভ’ শব্দটি এসেছে ম্যাগনেটিক লেভিটেশন শব্দ যুগল থেকে। অর্থাৎ এই প্রযুক্তিতে ট্রেনকে তড়িৎ চুম্বকীয় শক্তির দ্বারা উত্তোলন করে প্রায় ভাসমান অবস্থায় এগিয়ে নিয়ে যাওয়া হয়। এর ফলে ট্রেন লাইনের সঙ্গে ইঞ্জিনের ঘর্ষণ হয় না। ফলে গতি অনেক বাড়িয়ে দেওয়া যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন