News71.com
 International
 21 Jan 21, 10:32 AM
 260           
 0
 21 Jan 21, 10:32 AM

বিশ্বে করোনা পরিস্থিতির ভয়াবহ অবনতি॥ একদিনে মৃত্যু ১৭ হাজারেরও বেশি

বিশ্বে করোনা পরিস্থিতির ভয়াবহ অবনতি॥ একদিনে মৃত্যু ১৭ হাজারেরও বেশি

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বজুড়ে করোনাভাইরাস পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। এই ভাইরাসের তাণ্ডবে মহামারীর এক বছরে প্রথমবার একদিনে (বুধবার) ১৭ হাজারের বেশি মৃত্যু দেখল বিশ্ব। এর মধ্যে শুধু আমেরিকাতেই মারা গেছে ৪ হাজার ৩শ’ মানুষ। রেকর্ড ১৮শ’র বেশি মৃত্যু দেখেছে ব্রিটেন। সবমিলিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ছুঁয়েছে ২০ লাখ ৮১ হাজার। এদিন মার্কিন ভূখণ্ডে মোট প্রাণহানি ছাড়ায় ৪ লাখ ১৫ হাজার। আক্রান্ত আড়াই কোটি মানুষ।

দিনের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু রেকর্ডে ব্রিটিশ ভূখণ্ডে মোট মৃত্যু ৯৩ হাজারের বেশি। ১৪শ’ প্রাণহানির ফলে ব্রাজিলে মৃতের সংখ্যা দু’লাখ ১৩ হাজার ছুঁইছুঁই। এক হাজারের বেশি মানুষ মারা গেছেন জার্মানিতে। ৪ থেকে ৬শ মৃত্যু দেখেছে কলম্বিয়া, পোল্যান্ড, স্পেন, ইতালি, দক্ষিণ আফ্রিকা, ও রাশিয়া। দৈনিক মৃত্যু কমলেও করোনায় এ পর্যন্ত ১ লাখ ৫৩ হাজার মৃত্যু দেখেছে ভারত, মেক্সিকোতে ১ লাখ ৪৪ হাজার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন