
আন্তর্জাতিক ডেস্কঃ বিদায় বেলায় ডোনাল্ড ট্রাম্পকে প্রাণবন্ত এবং ইতিবাচক হিসেবে বিবেচনা করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। মার্কিন গণমাধ্যমেও তাকে সেভাবেই উল্লেখ করা হচ্ছে।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সমর্থকদের উদ্দেশে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গত চার বছরের ক্ষমতার মেয়াদে তার পরিবারের সদস্যরা যে কঠিনভাবে কাজ করেছে, তা জনগণের ধারণার বাইরে।
তিনি আরো বলেছেন, আমরা যে কাজ করেছি, তা যে কোনো মানদণ্ডে অত্যন্ত চমৎকার। এরপর ট্রাম্প বলেন, আমরা সব ধরনের মাঠ ছেড়ে এসেছি। হতাশা এবং বিষাদ ভুলে সমর্থকদের এই মুহূর্ত উপভোগ করতে বলেছেন তিনি।সমর্থকদের প্রশংসা করে ট্রাম্প আরো বলেন, আপনারা সত্যিই দারুণ।