
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর প্রথম টুইট বার্তায় জো বাইডেন বলেছেন, সংকট মোকাবেলার জন্য নষ্ট করার সময় হাতে নেই। এ কারণেই আমি ওভাল অফিসে গিয়ে সরাসরি কাজে যোগ দিচ্ছি। আমেরিকার পরিবারগুলোর জন্য দ্রুত পদক্ষেপের মাধ্যমে পরিত্রাণের ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে শপথ গ্রহণের পর প্রথম টুইট বার্তায় প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস বলেছেন, তিনি জনগণকে সেবা প্রদানের জন্য প্রস্তুত।