News71.com
 International
 21 Jan 21, 11:35 AM
 279           
 0
 21 Jan 21, 11:35 AM

মুসলিম দেশগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন জো বাইডেন॥

মুসলিম দেশগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন জো বাইডেন॥

আন্তর্জাতিক ডেস্কঃ আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর প্রথম দিনেই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কয়েকটি সিদ্ধান্ত বাতিল করেছেন। এর মধ্যে অন্যতম হল কয়েকটি মুসলিম দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা বাতিল। বাইডেনের এই সিদ্ধান্তের ফলে ধারণা করা হচ্ছে- ট্রাম্প প্রশাসন যে একাধিপত্যবাদী নীতি অনুসরণ করছিল তা থেকে বাইডেন প্রশাসন বেরিয়ে আসবে। বুধবার ক্ষমতা গ্রহণের পর জো বাইডেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়কার আরও যেসব সিদ্ধান্ত বাতিল করেছেন তার মধ্যে রয়েছে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ প্রকল্প। ডোনাল্ড ট্রাম্প জরুরী ঘোষণার মধ্যদিয়ে এই প্রকল্পে বিপুল অংকের তহবিল বরাদ্দ দিয়েছিলেন কিন্তু জো বাইডেন তা বাতিল করলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন