News71.com
 International
 21 Jan 21, 01:06 PM
 270           
 0
 21 Jan 21, 01:06 PM

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যেসব সুবিধা পাবেন॥

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যেসব সুবিধা পাবেন॥

আন্তর্জাতিক ডেস্কঃ সদ্য অবসরে যাওয়া ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট হিসেবে বেশ কিছু রাষ্ট্রীয় সুবিধা পাচ্ছেন। জানা গেছে, প্রেসিডেন্টের ক্যাবিনেটের সদস্যদের মতো মাসে মাসে বেতন পাবেন ট্রাম্প। আমেরিকার সংবিধানের রীতি অনুযায়ী ২০১৭ সালে এর পরিমাণ ছিল বছরে ২ লাখ ৭ হাজার ৮০০ ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় এক কোটি ৭৬ লাখের বেশি টাকা)।

এছাড়া অন্যান্য আর্থিক সুবিধার পাশাপাশি অভিজাত এলাকায় অফিস পরিচালনার জন্য বিশাল জায়গা পাবেন ট্রাম্প, যার সম্পূর্ণ খরচ বহন করবে সরকার। এই সব সুযোগ-সুবিধাবর আওতায় থাকবে তার পরিবারও। যেমন সিক্রেট সার্ভিসের নিরাপত্তা, ঘোরাঘুরি, টেলিফোন ও যোগাযোগের যাবতীয় খরচ। এছাড়া সাবেক প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে মেলানিয়া ট্রাম্প আজীবন পেনশন পাবেন বছরে ২০ হাজার ডলার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন