
আন্তর্জাতিক ডেস্কঃ এক বছরেরও বেশি সময় ধরে করোনার তাণ্ডব চলছে পুরো বিশ্বে। এদিকে বেলজিয়ামে এখন পর্যন্ত ছয় লাখ ৮১ হাজার দু’শ ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। আর করোনায় মারা গেছেন ২০ হাজার পাঁচশ ৫৪ জন। দেশটিতে বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছেন ছয় লাখ ১৩ হাজার তিনশ ৭০ জন।
ওয়ার্ল্ডয়োমিটারের তথ্যানুসারে, বেলজিয়ামে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর মারা যাওয়ার হার ৩০ শতাংশ এবং ৭০ শতাংশ সেরে ওঠার হার। বেলজিয়ামে করোনায় মৃত্যুর হার বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি।