
আন্তর্জাতিক ডেস্কঃ আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা থেকে বিদায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। একইসঙ্গে ফিলিস্তিন ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যে অন্যায় নীতি গ্রহণ করেছিলেন তা পরিবর্তনের জন্য নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। হামাসের অন্যতম মুখপাত্র ফেউজি বারহুম এক বিবৃতিতে বলেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প যে অন্যায় ও ভ্রান্ত নীতি গ্রহণ করেছিলেন জো বাইডেনকে তা অবশ্যই পরিবর্তন করতে হবে। তিনি ফিলিস্তিন ইস্যুকে শান্তি এবং নিরাপত্তার ভিত্তি বলে উল্লেখ করেন।